ধুলিহরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

গণতান্ত্রিক সংগ্রামে আপোষহীন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের হাসপাতাল মোড়ে ৮নং ধুলিহর ইউনিয়ন যুবদলের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মিনহাজ মোরশেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।

বিস্তারিত জানতে ক্লিক করুন

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রতিকূল রাজনৈতিক বাস্তবতার মধ্যেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। তাঁর রাজনৈতিক জীবন বাংলাদেশের নারী নেতৃত্বের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। তিনি আজও মানুষের হৃদয়ে ও ধানের শীষের প্রতীকে জীবন্ত।”
তিনি আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই জনগণের ভালোবাসার প্রতিফলন ঘটবে। ইনশাআল্লাহ জনগণের ভোট ও সমর্থনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী হবেন।”

দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কল্লোল, পৌর যুবদলের সদস্য সচিব মাসুম রানা সবুজ, ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রোকনুজ্জামান জুয়েল, ধুলিহর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন মিঠু, সাধারণ সম্পাদক রাজ্জাক মোল্লা প্রমুখ।

আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা রুহুল আমিন।

এ সময় জেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেছারুদ্দীন মামুন।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ