সাতক্ষীরা পৌর জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী সভা

সাতক্ষীরা প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও সাতক্ষীরা পৌর জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সভা রবিবার রাত সাড়ে ৮টায় শহরের হোটেল টাইগার প্লাসে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলা আনিসুর রহমান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব হাফেজ সাইফুল্লাহ আল কাফির। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, যুবনেতা ও বিশিষ্ট আব্দুল্লাহ আল সিয়াম, এবং জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক এস এম সাহেব আলী।
এছাড়া ওলামা দলের নেতা মো. কামরুজ্জামান কামু, আরাফাত রহমান কোকো, ক্রীড়া সংসদের আহ্বায়ক কাজী কামরুজ্জামান ও যুগ্ম আহ্বায়ক মীর তাজুল ইসলাম রিপন উপস্থিত ছিলেন। সভায় সাতক্ষীরা পৌর জাতীয়তাবাদী ওলামা দলের নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ