কাজে না গিয়েও ২০ মাসে ৩৭ লাখ টাকা বেতন পেলেন পুনম দীক্ষিত

২০ মাসে কাজ না করেই পান ৩৭ লাখ টাকা

ছবি: সংগৃহীত

ভারতের রাজস্থানে এক চাঞ্চল্যকর দুর্নীতির ঘটনা প্রকাশ পেয়েছে। একসঙ্গে দুটি আইটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন পুনম দীক্ষিত নামে এক নারী, যিনি ২০ মাসে একদিনও অফিসে যাননি কিংবা বাসা থেকেও কোনো কাজ করেননি। তবুও প্রতি মাসে নিয়মিত বেতন পেয়েছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে দুটি বেসরকারি আইটি কোম্পানি—অরিওনপ্রো সলিউশনস ও ট্রিজেন সফটওয়্যার লিমিটেডে চাকরির নামে পুনমের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে ৩৭ লাখ ৫৪ হাজার ৪০৫ রুপি।

বিস্তারিত জানতে ক্লিক করুন

একটি অজ্ঞাত অভিযোগের ভিত্তিতে রাজ্যের অ্যান্টি করাপশন ব্যুরো (এসিবি) তদন্ত শুরু করলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। তদন্তে জানা যায়, পুনমের স্বামী প্রাদ্যুমান দীক্ষিত রাজস্থান সরকারের তথ্য প্রযুক্তি বিভাগের যৌথ পরিচালক। নিজের প্রভাব কাজে লাগিয়ে তিনি ওই দুই কোম্পানিকে সরকারি চুক্তি পাইয়ে দিতেন। বিনিময়ে কোম্পানিগুলো ঘুষ হিসেবে পুনম দীক্ষিতের নামে বেতন দিত।

এসিবির প্রতিবেদনে বলা হয়, পুরো ঘটনাটি ছিল পরিকল্পিত দুর্নীতির অংশ, যেখানে সরকারি প্রভাব ও বেসরকারি প্রতিষ্ঠানের যোগসাজশে কোটি টাকার লেনদেন হয়েছে।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ