শিক্ষিকার চুরি যাওয়া ল্যাপটপ ও মোবাইল উদ্ধার

শিক্ষিকা জারিন তাসনিমের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন সাতক্ষীরা জেলা পুলিশ

ইব্রাহিম খলিল: সাতক্ষীরা জেলা পুলিশের দ্রুত তৎপরতায় চুরি যাওয়া এক শিক্ষিকার ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) উদ্ধারকৃত এইচপি ল্যাপটপ ও পোকো মোবাইল ফোনটির প্রকৃত মালিক শিক্ষিকা জারিন তাসনিমের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন সাতক্ষীরা জেলা পুলিশ।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম এর দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খান এর তদারকিতে এ অভিযান পরিচালিত হয়।

বিস্তারিত জানতে ক্লিক করুন

গত ১৩ সেপ্টেম্বর সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর এলাকায় শিক্ষিকা জারিন তাসনিমের বাড়ি থেকে একটি ল্যাপটপ ও মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় তিনি ১৮ অক্টোবর সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।

এজাহারের ভিত্তিতে সদর থানার ওসি শামিনুল হক মামলা নং–৩৮/৫৫৫ (তারিখ ১৮/১০/২০২৫) ধারা ৪৫৭/৩৮০ দণ্ডবিধি অনুযায়ী মামলা রুজু করেন। তদন্তের দায়িত্ব পান কাটিয়া পুলিশ ফাঁড়ির এসআই (নি:) পিংকু মণ্ডল

এরপর পুলিশ সুপারের নির্দেশনায় কাটিয়া ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক পিয়ার আলীর নেতৃত্বে এসআই পিংকু মণ্ডল ও এএসআই মোহাম্মদ বোরহান শেখ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে একই দিন (১৮ অক্টোবর) আসামি নাজমুল শেখ ওরফে শিমুলকে গ্রেপ্তার করা হয় এবং তার বাড়ি থেকে চুরি যাওয়া ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে উদ্ধারকৃত সামগ্রী মালিকের কাছে ফেরত দেওয়া হয়।

জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সাতক্ষীরা জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ