নির্বোধ
কনক কুমার প্রামানিক
নরেনবাবু জ্ঞানহীন লোক
নিজে ভাবে জ্ঞানী,
হাস্যকর তার কথায় লোকে
করে কানাকানি।
এ সম্পর্কিত সংবাদ
সারাদিন তার বকবকানিতে
অতিষ্ট ছেলেবুড়ো,
রেগে গিয়ে জোরে চড় মারে
পাশের বাড়ির খুড়ো।
এই সমাজে আছে কত
এমন শত নির্বোধ,
দেখলে পরে গা জ্বলে যায়
চোখে ঝরে ক্রোধ।

