শিবপুরে ৮ দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে
সাতক্ষীরা প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে ৮ দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি মনোনীত সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের সুযোগ্য পৌত্র ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল সিয়াম।
এ সময় তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রেখে সুস্থ ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগামীতেও যুবসমাজের উন্নয়ন ও ক্রীড়াঙ্গনের প্রসারে বিএনপি কাজ করে যাবে।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী দর্শক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে বিভিন্ন এলাকার ৮টি দল অংশগ্রহণ করছে।

